অনলাইন বিশ্ব যোগাসন প্রতিযোগীতায় প্রথম দুর্গাপুরের অঞ্জন বন্দ্যোপাধ্যায়।

নিউজ বেঙ্গল –বয়স যখন পনেরো তখন পায়ে চোট পেয়ে ঘরে একপ্রকার বসেই পড়েছিলেন দুর্গাপুরের অঞ্জন ব্যানার্জী.নিয়মিত যোগাসন তাকে সুস্থতার পথে নিয়ে যায়. আর অঞ্জন ব্যানার্জীর জীবনের টার্নিং পয়েন্টের শুরুটা ছিল ঠিক এই সময় থেকে. যোগাসন যখন সবকিছুর নিয়ন্ত্রণ কর্তা তখন এই যোগাসনই মূল মন্ত্র হয়ে দাঁড়ায় অঞ্জন বাবুর জীবনে আর সফলতাও আসলো এই পথ ধরেই.

তুর্কিতে অনলাইন বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় পঞ্চাশ থেকে ষাট বছর গ্রুপে প্রথম হলেন শহর দুর্গাপুরের ভিড়িঙ্গির অরবিন্দ পল্লীর বাসিন্দা অঞ্জন ব্যানার্জী. ইতিমধ্যে সাফল্যের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট তার কাছে এসেছে, আসছে মেডেলও. বিশ্ব স্তরের এই প্রতিযোগীতায় সফলতা পেয়ে খুশী অঞ্জন ব্যানার্জী জানালেন, সামনের দিনে আরো প্রতিযোগীতায় তিনি অংশ নিতে চান. এর আগে

2003,2014,2018 তে জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগীতায় প্রথম হয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করেছিলেন অঞ্জন ব্যানার্জী, এরপর 2019 এ দিল্লীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরে এক যোগাসন প্রতিযোগীতায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন দুর্গাপুরের অঞ্জন,এবার তুর্কিতে অনলাইন বিশ্ব যোগাসন প্রতিযোগীতায় শ্রেষ্ঠত্তের শিরোপা পাওয়ায় গর্বিত দেশবাসি।

Comments

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।