অনলাইন যোগাসন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বন্ধুকে সম্বর্ধিত করল সমাজকর্মী নুপুর কেশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=তুর্কিতে অনুষ্ঠিত অনলাইনে বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় প্রথম হয়ে শুধু রাজ্যের নয় এই শহরের পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করেছেন দুর্গাপুরের অঞ্জন ব্যানার্জী।

জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার পর আন্তর্জাতিক স্তরে বিশ্ব জয়ের এই সেরার মুকুট নিচ্ছিতভাবে দেশের মুখ উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে। রবিবার বিশ্বজয়ীকে নিজের ঘরে সম্বর্ধিত করল দুর্গাপুরের সমাজকর্মী নুপুর কেশ।

দুর্গাপুরের করঙ্গপাড়ার পাড়ার বাসিন্দা সমাজকর্মী নুপুর কেশ জানান, ছেলে বেলায় এম. এ. এম. সি টাউনশীপের বিটু এলাকায় অঞ্জন আর আমরা একসাথেই খেলাধুলা করতাম,বয়সে অঞ্জন বড় হলেও আমরা একটা আলাদা মেজাজে সেই সময় কাটিয়েছি অনেকটা সময়।

নুপুর দেবী জানান,রবিবার বাড়ীতে আসার সাথে সাথে বিশ্বজয়ী বন্ধুকে স্বাগত জানায় আমি, এই সুযোগে যোগাসনের কিছু জিনিস শিখেও নি আমি, আসলে এক বন্ধুর কাছ থেকে এমন কিছু শিখতে জানতে পেরে আমি নিজেকে অনেকটা সমৃদ্ধ করতে পেরেছি। এইদিকে অন লাইন যোগাসন প্রতিযোগিতায় বিশ্বজয়ী অঞ্জন ব্যানার্জী জানান,

একটা দীর্ঘ সময় বন্ধুকে কাছে পায়নি, তাই সব কিছুর মাঝে চুটিয়ে গল্প করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে আমিও ধন্য। সব মিলিয়ে একটা সুন্দর মুহূর্ত আজ উপহার দিল বিশ্বজয়ী বন্ধু অঞ্জন জানালেন এই শহরের এক সমাজকর্মী নুপুর কেশ, যিনি প্রচারের আলোয় নয়, অন্তরালে থেকেই এই সমাজকে অনেক কিছু দিয়েছেন।

Comments

Post a Comment

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।