সরকারী প্রকল্পের যাবতীয় তথ্য সাধারণ মানুষকে জানাতে দুর্গাপুরে উদ্বোধন হল বাংলা সহায়তা কেন্দ্র.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=সরকারী কোনো প্রকল্পের খোঁজ পেতে হলে নাজেহাল হতে হতো সাধারণ ছা পোষা মানুষকে. আর কোনো সরকারী প্রকল্পের সুবিধা পেতে ফর্ম ফিলাপের ব্যাপার থাকতো তাহলে তো আর কথায় নেই. যে ফর্ম বিনা পয়সায় পাওয়ার কথা সেই সরকারী প্রকল্পের ফর্ম সাইবার ক্যাফে থেকে মন মর্জি মাফিক নিয়ে নেওয়া হতো. ভোগান্তি বাড়তো সাধারণ মানুষের.এই যন্ত্রণার অবসান হল. শুক্রবার দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে জানালেন,এবার সরকারী প্রকল্পের ই=ফর্ম থেকে শুরু করে  কন্যাশ্রী সহ সরকারী আরো অনেক প্রকল্পের সুবিধা মিলবে এই কেন্দ্র থেকে.শুধু সরকারী প্রকল্পের খুঁটিনাটি বিষয় জানানো নয়,

প্রয়োজনে ফর্ম ফিলাপ থেকে শুরু করে জমা দেওয়ার প্রদ্ধতি কি সেটাও জানানো হবে বাংলা সহায়তা কেন্দ্র থেকে. কাজের দিনে এই অফিস খোলা থাকবে সরকারী নিয়ম মেনে.

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারী প্রকল্পের সুফল পৌঁছে দিতে চাইছেন, সেই ক্ষেত্রে বাংলা সহায়তা কেন্দ্র যে অনেকটা সাহায্য করবে তা আর বলার অপেক্ষা রাখে না.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।