বেশ কয়েক দফা অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ ঠিকা কর্মীদের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=ইস্পাত হাসপাতালের প্লান্ট মেডিকেল থেকে তাদের মাইনে প্রায় ছয় হাজার টাকা কম। বারবার বলেও, কাজের কাজ না হওয়ায় বুধবার দুর্গাপুর ইস্পাত প্রকল্প হাসপাতালের সামনে অবস্থান

বিক্ষোভে বসে গেলেন হাসপাতালের ঠিকা কর্মীরা। এই হাসপাতালে প্রায় দুশো পঁচাত্তর জনের মতো ঠিকা কর্মী আছেন যারা বিভিন্ন ভাবে হাসপাতালের কাজে নিযুক্ত।

বুধবার আশি জন এই আন্দোলনে অংশ নিয়েছিলেন।সুজাতা সিংহ রায় নামে এক মহিলা ঠিকা কর্মীর অভিযোগ, বেশ কয়েক বছর ধরে আমরা এখানে কাজ করছি,জীবনের ঝুঁকি নিয়েও আমরা কাজ করতে কোনোরকম অনীহা দেখায়নি,

অথচ প্রতিনিয়ত তাদের সাথেই দিনের পর দিন অন্যায় চলছে। দুর্গাপুর নগর নিগমের দশ নম্বর ওয়ার্ডের পুরপিতা রাজীব ঘোষ বলেন, কাজ বন্ধ না রেখেই আজ আন্দোলনে সামিল হয়েছেন ঠিকা কর্মীরা,আর সেই জন্যই দুশো পঁচাত্তর জন ঠিকা কর্মী থাকলেও মাত্র আশি জন আজ দুর্গাপুর ইস্পাত হাসপাতালের সামনে অবস্থানে বসেছেন।

বুধবার হাসপাতালের ঠিকা কর্মীদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন দিতে হাসপাতালে আসেন শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়, তিনি আন্দোলনরত কর্মীদের বলেন তাদের সাথে আছেন তিনি, কোনোভাবেই এদের সাথে বঞ্চনা করা যাবে না বলে হাসপাতাল কর্তপক্ষকে জানিয়ে দেন প্রভাত বাবু।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.