দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি থাকা এক বিচারাধীন বন্দীর নমুনা পরীক্ষায় মিলল কোভিড পজিটিভ.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=এবার দুর্গাপুর উপসংশোধনাগারে করোনার থাবা, আক্রান্ত এক বিচারাধীন বন্দী.বাকি বন্দিদের ৱ্যাপিড টেস্টের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে বৃহস্পতিবার সকালে তড়িঘড়ি একটি টীম পাঠানো হল দুর্গাপুর উপসংশোধনাগারে.
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ইন্দ্রজিৎ মাজি জানান, গত একত্রিশে অগাস্ট দুপুর বারোটা নাগাদ দুর্গাপুর উপসংশোধনাগার থেকে এই বিচারাধীন বন্দীকে প্রসাব ও উচ্চরক্তচাপ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল,
এক তারিখ এই ব্যাক্তির জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় তার কোভিড নমুনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ আসায় তাকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে মলানদীঘির বিশেষ করোনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে.কোনোরকম ঝুঁকি না নিয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসন উপসংশোধনাগারের বাকি বিচারাধীন বন্দিদের ৱ্যাপিড টেস্টের জন্য তড়িঘড়ি সরকারী হাসপাতাল থেকে একটি বিশেষ চিকিৎসক দল পাঠান সংশোধনাগারে.

শহর দুর্গাপুরে বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ধাপে ধাপে শহরের বেশ কয়েকটি এলাকাকে পকেট জোন হিসেবে বেছে নিয়ে বিশেষ অভিযান শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে,একদিনের ভেতর এই এলাকাগুলিতে জেলা মহকুমা থেকে ব্লক স্তরের কর্তারা এক্কেবারে স্পটে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করবেন বলে মহকুমা শাসক অনির্বান কোলে জানিয়েছিলেন,

মহকুমা প্রশাসনের যুক্তি ছিল সাধারণ মানুষকে সচেতন করা ছাড়া এই মারণ ভাইরাস ঠেকানোর বিকল্প কোনো রাস্তা নেই.এরই মধ্যে বৃহস্পতিবার দুর্গাপুর উপসংশোধনাগারের এক বিচারাধীন বন্দীর করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপ বাড়লো মহকুমা প্রশাসনের ওপর.যদিও দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে আমাদের ফোনে জানান, চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, বাকি বিচারাধীন বন্দিদের ৱ্যাপিড টেস্ট করানো হয়েছে, একই সাথে সাধারণ মানুষের কাছে দুর্গাপুরের মহকুমা শাসক ফের বার্তা দেন,

কোনোরকম গুজবে কান না দিয়ে মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতন হন, সরকারের বিধি নিষেধ মেনে চলুন.
Comments
Post a Comment