বেশ কয়েক দফা দাবী জানিয়ে দুর্গাপুরে স্কুল পরিদর্শকের দফতরের সামনে বিক্ষোভ কম্পিউটার শিক্ষকদের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=নিয়োগের ক্ষেত্রে কোনো থার্ড পার্টির এজেন্সী খবরদারি মানা হবে না, প্রয়োজনে সরকার তাদের সাথে চুক্তি করুক সরাসরি. এমনই কিছু দাবী নিয়ে বুধবার দুর্গাপুরের আঠারটি স্কুলের কম্পিউটার শিক্ষকরা বিক্ষোভে সামিল হল।
আন্দোলনের অঙ্গ হিসেবে এইদিন পলাশডিহায় দুর্গাপুর দুই সার্কেলের স্কুল পরিদর্শকের দফতরের সামনে বিক্ষোভ দেখালো কম্পিউটারের শিক্ষকরা।সৌরভ সরকার নামে এক কম্পিউটার শিক্ষক অভিযোগ করলেন এই থার্ড পার্টি যখনি আমাদের নিয়োগ করছে তখনই যত সমস্যা তৈরী হচ্ছে,
বেতন এক একজন এক এক রকম পান, তার চেয়েও বড় কথা আমাদের চাকরি কাল থাকবে কিনা সেটা আমরাও জানিনা, সেই জন্যই চুক্তি ভিত্তিকই যখন আমরা কাজ করছি তখন আমাদের সাথে সরকার সরাসরি চুক্তি পত্রে সাক্ষর করিয়ে নিয়োগ করুক তাতে আমরাও নিশ্চিন্তের ঘুম ঘুমোতে পারি বলে সৌরভ বাবু জানান।
দুর্গাপুর দুই নম্বর সার্কেলের স্কুল পরিদর্শক সৌরভ মন্ডল জানান,যে স্বারকলিপি তারা পেয়েছেন উর্ধতন কর্তৃপক্ষকে তিনি পাঠিয়ে দেবেন,এর চেয়ে বেশী কিছু আশ্বাস তিনি দিতে পারছেন না।
Comments
Post a Comment