ডেঙ্গু বিজয় অভিযান দুর্গাপুরে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনা আবহে এবার ডেঙ্গুর থাবা যাতে না বসে সেই লক্ষ্যে ডেঙ্গু বিজয় অভিযান শুরু হল দুর্গাপুরে। মুচিপাড়াতে এই অভিযানের সূচনা করলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্থি। শহরকে পরিষ্কার পরিছন্ন রাখার বার্তা দিয়ে দুর্গাপুরের মহানাগরিক বলেন, ডেঙ্গু নিধনে রাজ্য সরকার যথেষ্ট সফলতা পেয়েছে,

আর বাকি কাজটা আমাদের করতে হবে সচেতনতা বাড়ানোর গুরুদায়িত্ব নিয়ে।মুচিপাড়া থেকে বিধাননগর এলাকার বিভিন্ন প্রান্তে একটি ৱ্যালি বের করা হয়, দুর্গাপুরের মহানাগরিক ছাড়াও,
এই ৱ্যালিতে নগর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ রাখি তেওয়ারী সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ অংশ নিয়েছিলেন। দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোরোর অধীন সবকটি ওয়ার্ডে ডেঙ্গু বিজয় অভিযান শুরু হল,
বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান,পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশমাফিক শহর দুর্গাপুরে ডেঙ্গু বিজয় অভিযান তারা শুরু করেছেন।
Comments
Post a Comment