অভাবী এক মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালেন দুর্গাপুর নগর নিগমের পুরপিতা দেবব্রত সাইঁ.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মাধ্যমিক পরীক্ষায় একানব্বই শতাংশ নম্বর পেয়েও পড়াশোনা অনিচ্ছিত হয়ে পড়েছিল. বাবার দুর্ঘটনার পর আর কাজ করতে পারতেন না, সামান্য পুজো করে কোনোরকমে সংসার চলে সুপর্ণাদের,

তাই পড়াশোনা চালিয়ে যাওয়াটা স্বপ্ন হয়ে যাচ্ছিল দুর্গাপুরের এই মেয়েটির কাছে. মেধাবী এই মেয়েটির স্বপ্ন সার্থক করল দুর্গাপুর নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা দুর্গাপুর আদালতের আইনজীবী দেবব্রত সাইঁ.

শনিবার শিক্ষক দিবসের দিন সুপর্ণার হাতে শিক্ষার সরঞ্জাম তুলে দেওয়ার পাশাপাশি হাতে পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন পুরপিতা দেবব্রত সাইঁ,শনিবার শিক্ষক দিবসের দিন সুপর্ণার হাতে শিক্ষার সরঞ্জাম তুলে দেওয়ার পাশাপাশি হাতে পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন পুরপিতা দেবব্রত সাইঁ,

পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার পথে যদি অর্থ অন্তরায় হয় তাহলে তিনি সেই অন্তরায় দূর করবেন বলে দিলেন প্রতিশ্রুতি. আর্থিক সাহায্যের এই প্রতিশ্রুতি পেয়ে সুপর্ণা জানাল, স্বপ্নটা সত্যি হতে চলেছে এর চেয়ে আর বড় কিছু হতে পারেনা.

এইদিকে পুরপিতা দেবব্রত সাইঁ জানালেন, মেধাবী এই ছাত্রীর পাশে রয়েছি আমি,তাই যখন খবর পেলাম অর্থের জন্য পড়াশোনা করতে পারছেনা সুপর্ণা তখন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।