কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদ, দুর্গাপুরে অভিনব পথে হেঁটে আন্দোলনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=প্রত্যেকের হাতে লণ্ঠন, রয়েছে চাষের কাজে ব্যবহৃত সরঞ্জাম, আর এইভাবেই বৃহস্পতিবার সকালে কৃষক পরিবারকে সাথে নিয়ে জমির আল ধরে পদযাত্রা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

পাকা রাস্তার ওপর নয়, এক্কেবারে সবুজ চাষের জমিতে দাঁড়িয়েই হল প্রতিবাদ। দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ,

কিষান খেত মজুর শাখার সদস্যরা জমিতে নেমে কেন্দ্রের কৃষক বিরোধী বিলের প্রতিবাদ করল, আর হাতে ছিল লণ্ঠন। দুর্গাপুর নগর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে হল অভিনব এই কর্মসূচী। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,

দেশের মোদী সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে মানুষের ক্ষতি করেছে আর নুতন সংযোজন এই কৃষি বিল যা দেশের কৃষকদের সর্বনাশ করে দেবে, অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবী জানিয়েছেন চন্দ্রশেখর বাবু।

তৃণমূল কংগ্রেসের এই অভিনব প্রতিবাদ কর্মসূচী দেখতে কৌতুহলী মানুষের ভিড় জমেছিল চোখে পড়ার মতো।


Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.