কেন্দ্রের কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবীতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচী দূর্গাপুরে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল এনেছে তা প্রত্যাহার করতে হবে এই দাবীতে বুধবার পদযাত্রা করল তৃণমূল কর্মী সমর্থকরা।

আজ এই ইস্যুতে দুর্গাপুর নগর নিগমের আঠাশ ও ঊনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা সগরভাঙ্গা কলোনিতে একটি পদযাত্রা বের করেন।
পদযাত্রাটি স্থানীয় একটি বেসরকারী কারখানার সামনে থেকে শুরু হয়ে কলোনীর বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। দলের নেতা আশীষ কেশ অভিযোগ করেন,
সংসদের দুই কক্ষকে অন্ধকারে রেখে যেভাবে এই কৃষক স্বার্থ বিরোধী বিল পেশ করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
Comments
Post a Comment