কোভিড আবহের ছাপ দুর্গাপুরের বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজোর আয়োজনে। বিগ বাজেটের এই পুজোয় এবার কোথাও যেন এক বিষাদের সুর।

বিগ বাজেটের এই পুজো প্রতিযোগিতয় পাল্লা দিত রাজ্যের আরো বড় বাজেটের পুজোগুলিকে। কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা। কোভিড আবহে এবারের পুজোর আয়োজনে অনেকটা খামতি এসেছে। নেই বিগ বাজেট, নেই মণ্ডপ প্রতিমা কিংবা আলোকসজ্জায় কোনো আলাদা বিশেষ আকর্ষণ।
পুজো হবে ঠিকই কিন্তু সেটা এক্কেবারে নমো নমো করে। বেনাচিতি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো এবার তিপান্ন বছরে পা দিল। ক্লাবের সম্পাদিকা সোনা চ্যাটার্জী জানালেন একচালার প্রতিমা হবে এবার কোনো বিশেষ কিছু আকর্ষণ বা জাঁকজমক আয়োজন থাকছে না আর সরকারী বিধি নিষেধ মেনেই হবে পুজোর আয়োজন,সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এই চারটি দিনের আনন্দের জন্য, সেই কথা মাথায় রেখে পুজোর আয়োজন করা হয়েছে বলে ক্লাব সম্পাদিকা সোনা চ্যাটার্জী জানালেন।

সোমবার নিয়ম আচার রীতি মেনেই অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুটি পুজো হল। সামাজিক দূরত্বের বিধি নিষেধ, আর সরকারী নিয়ম কানুন মেনেই পুজোর আয়োজন হয়েছিল সোমবার।
Comments
Post a Comment