দুর্গাপুরে মহিলা থানার উদ্বোধন হল. পুলিশ কর্মীদের কুর্নিশ জানাল সমাজের সব স্তরের মানুষ.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরে পলাশডিহায় মহিলা থানার উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত.

মহকুমা শাসক অনির্বান কোলে, শহরের মহানাগরিক দিলীপ অগস্থি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান, এই মহিলা থানাকে পরিকাঠামোগত দিক থেকে আরো বেশী করে অত্যাধুনিক মানের করা হয়েছে যাতে করে সাধারণ মানুষ আরো ভালো পুলিশী সহযোগিতা পান.

মঙ্গলবার পুলিশ ডে উপলক্ষ্যে মূল অনুষ্ঠানটি হয় সিটিসেন্টার সৃজনী প্রেক্ষাগৃহে. এখানে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি অভিষেক গুপ্ত ও দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে সম্বর্ধিত করেন করোনা জয়ী পুলিশ কর্মীদের ও দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের.ভার্চুয়াল সভার মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেওয়া হয় পুলিশ কর্মীদের মধ্যে. আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত বলেন, একটু খুঁত হলেই পুলিশের সমালোচনা করে সবাই কিন্তু কোভিড আবহে পুলিশ কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে নিঃশব্দে কাজ করে গেছে.


মঙ্গলবার পুলিশ ডে তে আরো নানা কর্মসূচী নেওয়া হয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে. বিধাননগর ফাঁড়ির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল ফাঁড়িতে. পঞ্চাশ জন রক্তদাতা এইদিন রক্তদান করেন.

দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির আধিকারিক চিন্ময় চক্রবর্তী জানান, পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারন মানুষ এই রক্তদান কর্মসূচীতে অংশ নিয়েছিলেন.দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন হল থানা চত্বরে একই সাথে মাস্ক দেওয়া হল সাধারণ মানুষকে.


কোকওভেন থানার উদ্যোগে পুলিশ ডে উপলক্ষ্যে একটি বাইক ৱ্যালি বের করা হয়, বিভিন্ন প্রান্ত ঘুরে ৱ্যালিটি থানার সামনে এসে শেষ হয়.কোকওভেন থানার আধিকারিক মনোজিৎ ধারা জানান, ৱ্যালির পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচী নেওয়া হয়েছিল থানার পক্ষ থেকে.

দুর্গাপুর জিআরপি কর্মীদের পুলিশ ডে তে সম্বর্ধিত করলেন দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, একই সাথে বোরো চেয়ারম্যান সম্বর্ধিত করেন কোকওভেন থানার পুলিশ কর্মী ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীদের.দুর্গাপুরের গান্ধীমোড়ে আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পুলিশ ডে উপলক্ষ্যে একটি অনুষ্ঠান হয় যেখানে পথ বন্ধু হিসেবে বেশ কিছু মানুষকে সম্বর্ধিত করে পুলিশ যারা আপদে বিপদে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের সাথেও সহযোগিতা করে থাকে.


তবে শেষে দুই শিল্পাঞ্চলের মানুষ বলেছেন, হয়তো বিশেষ একটি দিন পুলিশ কর্মীদের জন্য পালন করা হচ্ছে, কিন্তু অপরাধ দমন থেকে শুরু করে, মানুষের বিপদে যেভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কর্মীরা পাশে দাঁড়িয়েছে তাতে করে বছরের 365দিনই পুলিশকে মনে রাখতে হবে.

Comments
Post a Comment