দুর্গাপুরের পেয়ালা মন্দিরে পূর্ণাথীদের জন্য তৈরী হচ্ছে শেড ও অত্যাধুনিক মানের শৌচালয়.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের সিটিসেন্টারে পেয়ালা মায়ের মন্দিরে প্রচুর পূর্ণাথীদের ভিড় জমে বিশেষ কিছু সময়ে.
দুই নম্বর জাতীয় সড়কের পাশে মন্দিরটি থাকায় স্বাভাবিকভাবেই গঙ্গাসাগর মেলা থেকে শুরু বেশ কিছু ধর্মীয় মেলা বা অন্য বিশেষ কিছু সময়ে বিশ্রামের জন্য পূর্ণাথীরা এই মন্দিরের ভেতর অথবা বাইরে আশ্রয় নেন.
রোদ জল বৃষ্টিতে সমস্যাটা বড় করে দেখা যায়. এবার এই যন্ত্রনা থেকে পূর্ণাথীদের মুক্তি দিতে মন্দিরের বাইরে বিশেষ শেডও সুন্দর একটি অত্যাধুনিক মানের শৌচালয় তৈরী করছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ.
এই প্রকল্পের জন্য পঁচিশ লক্ষ টাকা খরচ হবে বলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন.
মঙ্গলবার প্রস্তাবিত প্রকল্পটির জমি পরিদর্শন করে গেলেন সংস্থার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়. চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানালেন.মঙ্গলবার এই কাজের শুভ উদ্বোধন হল, অনুষ্ঠানে ছিলেন বিধায়ক বিশ্বনাথ পড়িয়াল,দুর্গাপুর নগর নিগমের পুরপিতা দেবব্রত সাইঁ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ.
Comments
Post a Comment