বাজার দর নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর মহকুমা প্রশাসন শহরের বেশ কয়েকটি বাজারে অভিযান চালালো, সিল করে দেওয়া হল কয়েকটি দোকান।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনার আবহে হু হু করে বেড়েছে বাজার দর। শাক সবজি থেকে শুরু করে মাছ ডিম সব ক্ষেত্রেই দর বেড়েছে অনেক। আকাশ ছোঁয়া বাজার দর নিয়ন্ত্রণে আনতে এবার বাজার অভিযানে নামল দুর্গাপুরের মহকুমা প্রশাসন।
শুক্রবার দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড সংলগ্ন সেন মার্কেট ও নিউটউনশিপ থানার অন্তর্গত মামরা বাজারে অভিযান চালালো দুর্গাপুর মহকুমা প্রশাসন। পুলিশকে সাথে নিয়ে এই অভিযান চালানো হয়।
একটি হোটেলেও অভিযান চালায় মহকুমা প্রশাসনের আধিকারিকরা। হোটেলের রান্নাঘর ঘুরে দেখার পাশাপাশি খাবারের গুণগত মানও দেখা হয়।সেন মার্কেট এলাকায় একটি ওষুধের দোকান ও দুটি চালের দোকানে বৈধ কাগজপত্র না থাকায় সিল করে দেয় মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। 
দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রবীর সিনহা জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ মহকুমা প্রশাসনের, কোনোভাবেই বাজারে অসাধু ব্যাবসায়ীদের দাপট বাড়তে দেবে না প্রশাসন।
মামরা বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয় শুক্রবার। দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে জানিয়েছেন, বাজার দর নিয়ন্ত্রণে সরকার সর্বদা চেষ্টা করছে তার সাথে দুর্গাপুর মহকুমা প্রশাসন সামিল হয়ে সরকারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন,
এরই সাথে দুর্গাপুরের মহকুমা শাসক অসাধু ব্যাবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, যদি কেউ মনে করেন এসব লোক দেখানো আর এক দুই দিন হয়ে সবকিছু চুপচাপ হয়ে তাহলে তারা ভুল ভাবছেন কারণ বেশ
কিছু অভিযোগ রয়েছে তাদের কাছে তাই শুধু ধারাবাহিক নয়, আচমকা অভিযানও হবে শহরের বাজারগুলিতে যাতে করে মানুষের দুর্ভোগ না বাড়ে।
Comments
Post a Comment