কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে দুর্গাপুরে কারখানার সামনে বিক্ষোভ।

অভিযোগ ঐ পাঁচ হাজার টাকা দেওয়া তো দূর অস্ত প্রতিদিনই শ্রমিকদের গেট থেকে টাকা ঠিক পৌঁছে যাবে এই কথা বলে ঘর পাঠিয়ে দিচ্ছিল ঐ কারখানা কর্তৃপক্ষ,
শেষে তিন হাজার টাকা দেওয়া হবে বলে শ্রমিকদের জানিয়ে দেয় কর্তৃপক্ষ, কিন্তু শেষ পর্যন্ত শ্রমিকরা এই টাকা নিতে অস্বীকার করে। শুক্রবার দুপুর থেকে প্রতিশ্রুতি মেনে পাঁচ হাজার টাকা দেওয়ার দাবীতে গেটের সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই. এন. টি. টি. ইউ. সির কর্মী সমর্থকরা।
যতক্ষণ তাদের দাবী মানা না হচ্ছে ততক্ষন এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দেন উত্তেজিত শ্রমিকরা, কারখানার ভেতর থেকে বাইরে বেড়োতে দেওয়া হয়নি এক আধিকারিককে। বিকেলের পরও কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় শ্রমিকরা কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন।
আর শ্রমিকদের এই আন্দোলনকে সমর্থন দেয় রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব। শ্রমিকদের এই আন্দোলনকে ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন ছিল কারখানা চত্বরে।কারখানা কর্তৃপক্ষ কোনোরকম কথা বলতে রাজী হয়নি।
Comments
Post a Comment