ব্যাবহার করা পিপিই কিট পরে রয়েছে রাস্তার পাশের জঙ্গলে।চাপা আতঙ্ক কাঁকসার রূপগঞ্জে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর-পশ্চিম বর্ধমানের কাঁকসার রূপগঞ্জের রাস্তার ধারে পড়ে রয়েছে ব্যাবহার করা পিপিই কিট।শুক্রবার সাতসকালে এই ঘটনার জেরে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়লো গোটা এলাকায়।

এলাকার মানুষের অভিযোগ ,এই ছবি দেখতে দেখতে তারা অভ্যস্থ হয়ে গেছেন।মুচিপাড়া শিবপুর রোডের ওপরই রয়েছে রূপগঞ্জ এলাকা, আর এখানেই প্রায়শঃই যত্রতত্র এই পিপিই কিট পড়ে থাকাটা একটা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।স্থানীয় বাসিন্দাদের দাবি এবার প্রশাসন আরো কড়া মনোভাব নিক,কারণ সামনেই রয়েছে কোভিড হাসপাতাল।প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই ব্যাপারে আরো নজরদারি বাড়ানো হচ্ছে।


Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.