কেন্দ্রের কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবীতে অন্ডালে জাতীয় সড়ক অবরোধ করে বাম ও কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রের কৃষক বিরোধী বিল মেনে নেওয়া যাবে না, কারণ এই বিল কার্যকর হলে কৃষকরা না খেয়ে মরে যাবে।

কৃষক বিরোধী এই কেন্দ্রীয় বিল প্রত্যাহারের দাবীতে শুক্রবার অন্ডালের কাজোড়ায় দুই নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বামপন্থী দলগুলি ও জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকরা।

প্রায় তিরিশ মিনিটের এই অবরোধে ব্যাপক যানজট তৈরী হয় দুই নম্বর জাতীয় সড়কে। পুলিশ এসে পড়ে স্বাভাবিক করে যান চলাচল।

পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তরুণ রায়ের অভিযোগ, সংসদের দুই কক্ষকে অন্ধকারে রেখে এই বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার আর এই বিল প্রত্যাহার করা না হলে এই ধরণের আন্দোলন দেশ জুড়ে জারি থাকবে,

এই ইস্যুতে কড়া সমালোচনা করা হয় মোদী সরকারের।বিক্ষোভ শেষে এইদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।

Comments

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।