দুষ্কৃতীদের কল্যানে উধাও দুর্বল সেতুর ‘হাইট বার’ , বিপজ্জনক যাতায়াত মানুষের

নিউজ বেঙ্গল দুর্গাপুর-পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত মলানদীঘি থেকে রঘুনাথপুর যাওয়া আসার রাস্তায় পড়ে সেচ দফতরের দুর্বল একটি সেতু।বিপজ্জনক অবস্থায় থাকা এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলবে না এমন সাবধান বাণীও দিয়ে রেখেছে পূর্ত দফতর।

নিয়ম মেনে যাতে সব গাড়ি চলে তার জন্য মাস খানেক আগে লোহার ফ্রেমের একটি হাইট বার লাগিয়ে দেওয়া হয়।কিন্তু দুই চার দিনের মধ্যেই সেই লোহার হাইট বার চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা।

এর ফলে নিয়ম না মেনেই এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন অবাধে চলাচল করছে,এতে যেমন দুর্বল এই সেতুর ভেঙে পড়ার আশঙ্কা থাকছে ঠিক তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।আর আরো অবাক করা বিষয় হলো দেখেও সবাই না দেখার ভান করে রয়েছে।

সন্ন্যাসী হাঁসদা নামে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ,রাস্তায় পুলিশ প্রহরা থাকা সত্ত্বেও কি করে দুষ্কৃতীরা লোহার ফ্রেম চুরি করে নিয়ে পালাচ্ছে সেটাই বুঝে উঠতে পারছিনা আমরা। কিন্তু কেন এই নিয়ম ভাঙার খেলা ?এর সদুত্তর কেউ দিতে পারেনি।নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন,লিখিত অভিযোগ করেছি এই হাইট বার চুরির বিষয়ে ।এবার প্রশাসন নিজের দায়িত্ব পালন করুক ।কিন্তু প্রশ্ন হচ্ছে ,

কিভাবে বা কাদের মদতে এত বড় হাইট বার লোপাট হল ? এমনিতেই দুর্গাপুর মহকুমা জুড়ে লোহামাফিয়াদের রাজত্ব চলে বছরভর । শিল্পতালুকের একাধিক বন্ধ কারখানায় সারা বছর ধরেই যন্ত্রাংশ চুরি হয়ে যায় । পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যে নিয়মমাফিক ধরপাকড় হয় বটে । তা সত্বেও মাফিয়া দাপট বেড়েই চলেছে ।সাম্প্রতিক অতীতে লোহা মাফিয়াদের গ্যাংওয়ারে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে । কিন্তু এর পাশাপাশি আরও একটি তথ্য উঠে আসছে । বীরভুমের পাথর খাদান থেকে সারা বছরই পাথর বোঝাই লরি আসে এই রাস্তা দিয়েই । ইলামবাজার হয়ে পানাগড় ছুঁয়ে ২ নং জাতীয় সড়ক ধরতে গেলে অনেকটা বেশী রাস্তা পাড়ি দিতে হয় ।

সেক্ষেত্রে রঘুনাথপুর মলানদিঘী হয়ে মুচিপাড়া এলে রাস্তাও কম , পাশাপাশি বাঁসকোপা টোল ট্যাক্স ও এড়ানো যায় । এক অন্যসুত্রের খবর , পাথরের গাড়ির চালকেরাই এই হাইট বার কেটে সরিয়েছে । আর তা করতে গিয়েই সমূহ বিপদের মুখে ফেলেছে সাধারণ মানুষকে ।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.