বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রের জনবিরোধী নীতির পাশাপাশি,জি. এস. টির প্রাপ্য টাকা না দেওয়া এমনই কিছু অভিযোগ এনে সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও পালিত হল তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী।

সোমবার তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সগরভাঙ্গা গোল পার্ক থেকে একটি পদযাত্রা বের হয়ে ঘোষ মার্কেট গ্রাম হয়ে গোটা কলোনী ঘুরে ফের গোলপার্ক মোড়ে এসে শেষ হয়।

পশ্চিম বর্ধমানের দলের কোঅর্ডিনেটর বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের তিন মেয়র পরিষদ রুমা পারিয়াল,অঙ্কিতা চৌধুরী ও ধর্মেন্দ্র যাদব ও তিন নম্বর ব্লক সভাপতি শিপুল সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  সোমবারের তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচীতে।

তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর বিশ্বনাথ পারিয়াল বলেন, আমাদের সাংসদ বেপাত্তা আর কেন্দ্রের বিজেপি সরকার বারবার বাংলাকে তার প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করছে,পদ্ম শিবিরের লোকজন অহেতুক নোংরা কুৎসা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে,

মানুষ সব দেখছে বুঝছে একুশের নির্বাচনে সব হিসেব নিকেশ চুকিয়ে দেবে ঘাস ফুল প্রতীকে ভোট দিয়ে।সোমবারের তৃণমূল কংগ্রেসের এই দলীয় কর্মসূচীতে উপস্থিত বক্তারা প্রত্যেকেই কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।