স্কুল বন্ধ, তবুও নিয়মিত স্কুলে এসে স্কুলকে রক্ষা করার যাবতীয় কাজ করছেন জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকারা.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=শিক্ষার মূল মন্ত্র হচ্ছে সুন্দর একটা সমাজ গড়ে তোলা. আর এই সমাজ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক শিক্ষিকারা. শুধু সুন্দর সমাজ গড়া নয়, শিক্ষাদানের মূল মন্ত্র ছাত্র ছাত্রীদের মানুষের মতো মানুষ করে তোলা. 

আর পুরো কাজটাই করেন শিক্ষক শিক্ষিকারা, যাদের সমাজ গড়ার কারিগর. করোনা সংক্রমণ এড়াতে দেশে জারি হয়েছে লকডাউন, কোভিড চেন ভাঙতে ধাপে ধাপে যে লকডাউন চলছে এখনও. লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল কলেজ,স্বাভাবিক ভাবেই অন লাইনের মতো বিকল্প রাস্তাতেই চলছে ছাত্র ছাত্রীদের পড়াশোনা. কিন্তু একটা স্কুল দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকলে তৈরী হয় নানা সমস্যা. এত বড় একটা স্কুল রক্ষনাবেক্ষন না হলে তৈরী হয় নানা সমস্যা. কিন্তু এই ক্ষেত্রে একটা দৃষ্টান্ত তৈরী করল দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ .

এই লকডাউনেও নিয়মিত স্কুলে আসছেন শিক্ষক শিক্ষিকারা, স্কুলের ক্লাসঘর পরিষ্কারের পাশাপাশি, নিয়মিত গাছে জল দিছেন, পরিষ্কার করছেন মাঠ. শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য স্কুল নেই তো কি হয়েছে এটা তো আমাদেরই সম্পত্তি আর একে রক্ষা করার দায়িত্বও আমাদের,

তাই প্রতিদিন পালি করে আমরা স্কুলে আসি আর এই কাজ করি নিয়মিত.জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জইনুল হক জানালেন, আমরা একটা টিম ওয়ার্কের সদস্য, কেউ বড় কেউ ছোটো নয় আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্কুলের বাগান পরিষ্কার থেকে শুরু করে স্কুলের ক্লাস ঘর পরিষ্কার করি যাতে করে এত বড় একটা স্কুল রক্ষা করতে পারি আমরা,

স্কুল খুললে আবার সেই চেনা ছন্দে চেনা রঙে ফিরে আসবে জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের ছবিটা এমনটাই জানালেন স্কুলের প্রধান শিক্ষক জইনুল হক. পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস

. সব জায়গায় দিনটি পালিত হবে একটা অন্য আঙ্গিকে. কিন্তু জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রমান করে দিলেন মাস গেলে মাইনে পাই এই ধারণার অনেকটা বাইরে তারা, এনারা জানেন এই সমাজের প্রতি আরো কিছু দায়বদ্ধতা আছে,যে দায় দায়িত্ব নিঃশব্দে পালন করে চলেছেন জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকারা.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।