বাড়তে থাকা বাজার দর নিয়ন্ত্রনে আনতে অভিযানে নামলেন দুর্গাপুরের মহকুমা শাসক. নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি দোকান সিল করা হল.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের বেনাচিতির সবজি বাজারে অভিযান চালালো মহকুমা প্রশাসন. পুলিশকে সাথে নিয়ে সবজি মাছ চাল মুদিখানা ও ফলের দোকানগুলিতে অভিযান চালান মহকুমা শাসক অনির্বান কোলে স্বয়ং.

কাগজপত্রে দেখাতে না পারায় বেশ কয়েকটি দোকান সিল করে দেওয়া হয়. এর মধ্যে রয়েছে একটি মুদিখানার দোকান, পাইকারি চালের দোকান ও আলু পেঁয়াজের আড়ত.

বেনাচিতির এই মুদিখানার দোকানে মেয়াদ উত্তীর্ন জিনিস রাখার অভিযোগ রয়েছে, নেই ফুড লাইসেন্স,ট্রেড লাইসেন্স এমন অভিযোগও রয়েছে ঐ মুদিখানা দোকানের বিরুদ্ধে.

একই সাথে বেনাচিতির শালবাগান এলাকায় একটি পাইকারি চালের দোকানে আচমকা হানা দেন মহকুমা শাসক অনির্বান কোলে, মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা বাজারে অভিযান শুরু করেছে এই খবর পেয়ে দোকান বন্ধ করে চলে যাচ্ছিলেন ঐ পাইকারি চালের দোকানের মালিক,

মহকুমা শাসক অনির্বান কোলের নির্দেশে ঐ দোকান মালিককে পুলিশ রাস্তা থেকে নিয়ে এসে ফের দোকান খোলান, ভেতরে ঢুকে চালের বস্তার স্টক দেখে অবাক হয়ে যান মহকুমা শাসক,দেখতে চান  স্টকের বৈধ কাগজপত্র,

কিন্তু দোকান মালিক সেই কাগজ তো দেখাতেই পারেননি, এছাড়াও ছিল না ফুড লাইসেন্স ছাড়া আরো অনেক বৈধ কাগজপত্র. শুক্রবার মাস্ক না পড়ে বাইক চালানোর দায়ে বেশ কয়েকজনকে আটক করা হয়,গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চারটি বাইককে বাজেয়াপ্ত করে থানায় পাঠানো হয়.বেশ কয়েকটি দোকানে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করায় তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে.

দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে  অসাধু ব্যাবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, মানুষের সাথে কোনোভাবে প্রতারণা করবেন না,কারণ সরকার এই ব্যাপারে অত্যন্ত কড়া মনোভাব নিয়েছে,

তাই কেউ যদি মনে করেন এই অভিযানের পর সব চুপচাপ হয়ে যাবে, ভুল ভাবছে তারা মহকুমা প্রশাসন নির্দিষ্ট ভাবে অভিযোগ দায়ের করে মামলা শুরু করবে.

দুর্গাপুর মহকুমা প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন,শহরের মানুষ জানান, বাজার দর নিয়ন্ত্রণ ও অসাধু ব্যাবসায়ীদের দাপট রুখতে যেভাবে প্রশাসন মাঠে নামল আজ তা যথেষ্ট প্রশংসার দাবী রাখে.দফায় দফায় গোটা মহকুমার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের স্বার্থে বাজার দর নিয়ন্ত্রণের পাশাপাশি করোনার থাবা রুখতে মানুষের মধ্যে সচেতনা বাড়ানো হবে বলে জানালেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে.

শুক্রবার বাজারে অভিযান চালানোকালীন যারা মাস্ক পড়েননি তাদের মাস্কও পড়িয়ে দেন মহকুমা শাসক, বার্তা দেন দয়া করে সচেতন হন আইনের বেড়াজালে আটকে রেখে সচেতন করানোটা সম্ভব নয়.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।