অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে, জঙ্গলের ভেতর থেকে মিলল এই মৃতদেহ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার সকালে দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির অন্তর্গত বিধাননগর পাম্প হাউস মোড় সংলগ্ন একটি জঙ্গল থেকে উদ্ধার হল মাঝবয়সী এক ব্যাক্তির মৃতদেহ।
এলাকার সাফাই কর্মীরা প্রথম মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়. বিধাননগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে ঐ ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
মৃত ব্যাক্তির পকেট থেকে একটি চাবির সেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ, আর সেই সূত্র ধরেই মৃত ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কাজল সোরেন নামে এক সাফাই কর্মী জানান, তাদেরই একজন জঙ্গলে টয়লেট করতে গিয়ে মাঝ বয়সী ঐ ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এরপরই পুলিশকে জানানো হয়।
পুলিশের প্রাথমিক অনুমান সম্ভতঃ দুই তিন ধরে ঐ ব্যাক্তির মৃতদেহ জঙ্গলের ভেতর ছিল, এখন এই রহস্যময় মৃত্যুর পেছনে ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে সেটা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে।মঙ্গলবার সকালে এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
Comments
Post a Comment