দুর্গাপুরের প্রয়াত চিকিৎসক মিহির নন্দীর স্মরণ সভা হল দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রাক্তন সুপার ডক্টর মিহির নন্দী গত সাত তারিখ হৃদ রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। নিজের জন্মদিনেই প্রয়াত হয়েছিলেন বিশিষ্ট এই চিকিৎসক।

বুধবার আই. এম. এ পূর্ব শাখার প্রাক্তন এই সভাপতির স্মরণ সভা হয়ে গেল দুর্গাপুরের বিধাননগরে।

ডক্টর প্রয়াত মিহির নন্দীর এই স্মরণ সভায় দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্থি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায়,

বিশিষ্ট সমাজসেবী কবি ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।প্রয়াত চিকিৎসকের ছবিতে মাল্যদান করে স্মৃতিচারনা করেন বিশিষ্টজনরা।

Comments

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।