শুক্রবার লক ডাউন অমান্য করে দোকান খোলা রাখায় বেশ কয়েকজনকে আটক করলো কোকওভেন ও বড়জোড়া থানার পুলিশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর-শুক্রবার লক ডাউন অমান্য করে দোকান খুলে রাখার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করলো কোকওভেন থানার পুলিশ।
শুক্রবার সকালে পুলিশ অঙ্গদপুর রাতুরিয়া শিল্পতালুকের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক অভিযান চালায় আর সেই সময় কিছু হোটেল,
মুদিখানা দোকান খোলা থাকায় পুলিশ সব দোকান বন্ধ করে দেয় ,আটক করা হয় বেশ কয়েকজনকে।
কোকওভেন থানার পাশাপাশি বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ দুর্গাপুর ব্যারাজের সামনে খোলা থাকা বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয়।
শুক্রবার সকাল থেকে থানার আধিকারিক বিশ্বজিৎ মুখার্জীর নেতৃত্বে ব্যাপক অভিযান শুরু হয়।লকডাউন ভেঙে দোকান খোলা রাখার অভিযোগে আটক করা হয় বেশ কয়েকজনকে।
দুই জেলার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন,মানুষের সচেতনা না বাড়লে শুধুমাত্র আইনের বেড়াজালে আটকে রেখে কোনো কিছু করা সম্ভব নয়।
Comments
Post a Comment