পশ্চিম বর্ধমানের বুদবুদে স্বর্ণ ব্যাবসায়ীকে গুলি করে সোনা লুঠের ঘটনায় পাঁচ দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করল.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=গত চোদ্দই অগাস্ট পশ্চিম বর্ধমান জেলার বুদবুদের সুকান্ত নগরে সমর সরকার নামে এক স্বর্ণ ব্যাবসায়ীকে গুলি করে প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে পালিয়েছিল দুষ্কৃতী দল.
এই ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন সমর সরকার নামে ঐ স্বর্ণ ব্যাবসায়ী. এই ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল.
ধৃত পাঁচ জনের নাম লোকমান শেখ, সাহিন শেখ, চঞ্চল শেখ, সাহিল মন্ডল ও রাকেশ শেখ. ধৃতদের কাছ থেকে পুলিশ কিছু সোনার গয়না, একটি দেশি নাইন এম. এম. পিস্তল, হাজার দশেক টাকা উদ্ধার করেছে.আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান এই তদন্তে নেমে পুলিশ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আর সেই সূত্র ধরেই তদন্তের যবনিকা টানতে চাইছে পুলিশ.

এই অপরাধ সংগঠিত করার আগে বেশ কিছু দিন ধরে এই লোকমান শেখ নিয়মিত রেইকি করতো, নজর রাখতো এই স্বর্ণ ব্যাবসায়ীর প্রতিটি গতিবিধির ওপর, আর শেষ পর্যন্ত নিখুঁত পরিকল্পনা ছকে নিয়ে গত চোদ্দই অগাস্ট সন্ধ্যে নাগাদ এর ফাইনাল টাচ দেয় দুষ্কৃতীরা.
কিন্তু আশপাশ এলাকার সিসিটিভির দৌলতে শেষ রক্ষা আর হলনা,পুলিশের জালে ধরা পড়লো এই অপরাধ চক্রের পাঁচ পান্ডা. আসানসোল দুর্গাপুর পুলিশ সূত্রে জানা গেছে যে বাইকে চেপে তিন দুষ্কৃতী এই স্বর্ণ ব্যাবসায়ীকে গুলি করে তার হাত থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে পালিয়েছিলসেই বাইকটিও চুরির,
স্বাভাবিক ভাবেই গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে দুষ্কৃতীদের কাছে পৌঁছনোটা খুব শক্ত কাজ ছিল পুলিশের কাছে, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান এই শক্ত কাজটা সাফল্যে পরিণত করল বিশেষ টীম ওয়ার্ক, যে টীম ওয়ার্ক এ ছিলেন, এ. সি. পি কাঁকসা শাশ্বতী শ্বেতা সামন্ত,সি. আই(বি)অর্ঘ্য মন্ডল,বুদবুদ থানার ওসি প্রমিত গাঙ্গুলী, ও বিজোন ফাঁড়ির আধিকারিক মনোরঞ্জন মন্ডল,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানিয়েছেন, ধৃত এই পাঁচ দুষ্কৃতীকে জেরা করে পুলিশ তদন্তের যবনিকা টানতে চাইছে খুব তাড়াতাড়ি.আসানসোল দুর্গাপুর পুলিশের এই সাফল্যে খুশী দুই শিল্পাঞ্চলের মানুষ.
Comments
Post a Comment