রান্নার গ্যাস লিক করে আগুন,স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হওয়ায় ছুটে এল দমকল কর্মীরা।শুক্রবার সাতসকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লো কাঁকসার বামুনারা এলাকায়।

নিউজ বেঙ্গল দুর্গাপুর-রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন ,আতঙ্ক গ্রাস করলো গোটা এলাকাকে।শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের কাঁকসার বামুনারার ভৈরবতলা এলাকার এই ঘটনায় প্রথমটা স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন,

পড়ে খবর দেওয়া হয় দুর্গাপুর দমকল বিভাগে।দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।বাড়ির মালিক তন্ময় রুইদাস জানিয়েছেন,ভাড়াটিয়া রান্না করছিল কোনোভাবে হোক গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায়।

বিশাল অঙ্কের ক্ষয় ক্ষতি না হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারতো বলে দমকল কর্মীরা জানিয়েছেন।শুক্রবার সাতসকালে এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে কাঁকসার বামুনারা এলাকায়।

 

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।