নিয়ম নীতি মেনে দুর্গাপুর দুর্বার সমিতির দুর্গাপুজোর খুঁটি পুজো হলো

ওরা বলতে দুর্গাপুরের কাদারোডের যৌন কর্মীদের কথা বলছি আমরা।এই লক ডাউনে এদের জীবিকা আজ সঙ্কটে, করোনার ভয়াবহ চেহারা এদের দুই চোখের স্বপ্ন ভেঙ্গে তছনচ করে দিয়েছে।আজ আর সেই দিন আর নেই,খাঁ খাঁ করছে গোটা নিষিদ্ধ পল্লী এলাকা।মারণ ভাইরাসের তান্ডবে আজ কেউ আর এই মুখো হয়না আর তাই স্বাভাবিক ভাবেই টান পড়েছে যৌন কর্মীদের রোজগারে।কিন্তু এত কিছু বিষাদের ছায়ার মাঝে একটু আনন্দের সুর বাজবে না তা কি হয়।আর সেই লক্ষ্যে বৃহস্পতিবার দুর্গাপুরের দুর্বার সমিতির দুর্গা পূজার খুঁটি পুজো হলো।
ঢাক কাশর আর শঙ্খ বাজিয়ে মা দেবী দুর্গার আগমনী বার্তা দিল যৌন কর্মীরা।নিয়ম রীতি মেনে হলো দ্বিতীয় বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো। মায়ের আগমনী বার্তায় এক অন্য আনন্দের জোয়ারে ভেসে গেল এদের ছেলে মেয়েরা।প্রথম বছর যেমন পুজো হয়েছে এই বছরও ঠিক সেইভাবেই পুজো হবে,আমরা সারা বছর যেভাবে কষ্ট করে রোজগার করি,পুজোর এই কটা দিনে ছেলে মেয়েদের নিয়ে সব যন্ত্রনা কষ্ট ভুলে যেতে চায় আমরা এমনই কথা বললেন এক যৌন কর্মী।করোনার মৃত্যু ছোবল রুখতে সরকারের হাজারো বিধি নিষেধ আছে,কিন্তু সবকিছু যেন থমকে গেছে এদের যন্ত্রনা আর হাহাকারের মাঝে।

একদিন এই পৃথিবী শান্ত হবে,ফিরে আসবে নিজের সেই পুরোনো ছন্দে,মানুষ মানুষের আরো কাছে যাবে,থাকবে না কোনো বিভেদ দ্বন্দ্ব, আর সেই ছন্দের মাঝে এই যৌন কর্মীরাও খুঁজে পাবে বেঁচে থাকার এক অন্য রসদ যা এদের ভুলিয়ে দেবে সব দুঃখ, আর হাজারো না পাওয়ার স্মৃতির যন্ত্রনা।
Comments
Post a Comment