ভুয়ো নিয়োগপত্র নিয়ে ডিপিএলে চাকরি করতে এসে আটক বেশ কয়েকজন, তদন্ত শুরু করেছে পুলিশ,জাল নিয়োগপত্রের কথা স্বীকার করলেন ডিপিএল কর্তৃপক্ষ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=শুক্রবার সকালে বাঁকুড়া জেলার ধলডাঙা থেকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলে চাকরি করতে আসে নয় জন, এদের মধ্যে দুই জন মহিলা।

আজকেই কাজে যোগ দেওয়ার কথা,এই বলে ঐ ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে সিকিউরিটি রুম থেকে সংস্থার পার্সোনাল ডিপার্টমেন্টে যায় ঐ নয় জন। এরপর এই বিভাগের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তারা ঐ নিয়োপত্র নিয়ে প্রতিটি বিভাগে যোগাযোগ শুরু করেন, কিন্তু কোনোরকম সাক্ষর ছাড়াই নিয়োগপত্র দেখে ডিপিএলের আধিকারিকরা নিচ্ছিত হন পুরো ব্যাপারটাই ভুয়ো।

সাথে সাথে কোকওভেন থানার পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ভুয়ো নিয়োগপত্র নিয়ে আসা বেশ কয়েকজনকে থানায় নিয়ে যায়। তবে এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, বাঁকুড়ার ধলডাঙ্গাতে বাপ্পা সিট নামে একজন তাদেরকে এই নিয়োগপত্র দিয়েছে,

আজ যখন ঐ নিয়োগপত্র নিয়ে তারা ডিপিএলে কাজে যোগ দিতে আসে তখন তারা জানতে পারেন নিয়োগপত্রটাই জাল। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যারা এই নিয়োগপত্র নিয়ে শুক্রবার ডিপিএলে কাজে যোগ দিতে এসেছিলেন।

কে বা কারা এই ব্যাপারে জড়িত বা এই বাপ্পা সিট কে?তাও খতিয়ে দেখছে কোকওভেন থানার পুলিশ। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, ডিপিএলে নিয়োগের ক্ষেত্রে ওয়েবসাইট আছে সেখান থেকেই হয়, কিন্তু ডিপিএল কর্তৃপক্ষের কোনোরকম সাক্ষর ছাড়া ঐ নিয়োগপত্র দেখে সন্দেহ হয় তাদের,

এরপর এই নয়জনকে আটকে রেখে তারা কোকওভেন থানায় খবর দেন, এখন পুলিশ আইনমাফিক ব্যাবস্থা নিক, কারণ সংস্থার সুনাম কেউ নষ্ট করবে সেটা তারা কোনোভাবেই মেনে নেবেন না। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.