ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দুর্গাপুরে। দমকলের একটি ইঞ্জিন এসে কোনোক্রমে নেভাল আগুন।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ দুর্গাপুর নগর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের অধীন ঋষি অরবিন্দপল্লীতে একটি বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় একটি ক্লাবের সদস্যরা।
রাজকুমার ভূঁইয়া নামে এক ক্লাব সদস্য জানান, সামনে এসে তারা দেখেন আগুনের বিধ্বংসী রূপ গ্রাস করে ফেলেছে পুরো দোতলা বাড়িটিকে
সাথে ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারেনি ভয়াবহ এই অগ্নিকান্ড।
সাথে সাথে খবর দেওয়া হয় কোকওভেন থানার পুলিশকে খবর পৌঁছোয় দমকল দফতরে। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই বিশাল দোতলা বাড়ির নিচের তলায় মণ্ডপ সাজানোর জন্য ডেকোরেটরের ফাইবার ও থার্মোকলের জিনিসপত্র ছিল,
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সম্ভবতঃ শর্ট সার্কিট থেকে এই আগুন ছড়িয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুরপিতা তথা চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
চন্দ্রশেখর বাবু বলেন, সম্ভবতঃ শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে কিছু ক্ষেত্রে আইন না মেনে অনেকে কাজ করেন যার মাসুল দিতে হয় অনেক মানুষকে,
আগুন ছড়িয়ে গিয়ে বড় বিপদ ঘটে যেতে পারতো ক্ষতি হতে পারতো অনেকের। দমকল কর্মীরা নিচ্ছিতভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।
বাড়ির মালিক সৃজন মন্ডল জানান, তিনি বাইরে ছিলেন স্ত্রী ফোনে বাড়ীতে আগুন লাগার খবর দিলে তিনি ছুটে আসেন।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। ঋষি অরবিন্দপল্লির এই এলাকা ঘিঞ্জি হওয়ায় পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারতো বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।অসমর্থিত এক সূত্রে জানা গেছে ধূপকাঠির আগুন থেকে এইঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ঘিঞ্জি এই এলাকায় দমকলের গাড়ি ঢুকতেও যথেষ্ট বেগ পেতে হয়।
Comments
Post a Comment