চব্বিশ ঘন্টা পর অজয়ের জলে তলিয়ে যাওয়া যুবকের নিথর দেহ উদ্ধার হল।

বোলপুর থেকে দিদাকে দেখতে মা বাবার সাথে সোমবার কাঁকসার কৃষ্ণপুরে মামার বাড়ীতে এসেছিল বাবলু। বুধবার সকালে ঘরে ফিরে যাওয়ার কথাও ছিল কিন্তু মামার বাড়ির আবদারে বিকেলে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরত সে.
কিন্ত তা আর হল না।বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অজয় নদীতে স্নান করতে যায় বাবলু, কিন্তু সাঁতার না জানায় নিমেষেই শেষ হয়ে যায় একটা জীবন। এইদিকে ডউদ্ধারকারী দল দেরিতে আসার অভিযোগে বুধবার বিকেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয়রা।
এরপর সন্ধ্যে নাগাদ বিশেষ উদ্ধারকারী দল জলে নেমে শুরু করে তল্লাশী কিন্তু মেলেনি বাবলুর দেহ। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ আর বিশেষ উদ্ধারকারী দলকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা,
ফের শুরু হয় দফায় দফায় ফেরিঘাট ও শিবপুর মুচিপাড়া রোড অবরোধ, আটকে পড়ে যানবাহন। এরপর দুপুর বারোটা নাগাদ পুলিশ আর বিশেষ উদ্ধারকারী দল ফের ঘটনাস্থলে আসে,
জলে নেমে তল্লাশী শুরু করে উদ্ধারকারী দলের সদস্যরা। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টা পর উদ্ধার হল বাবলুর নিথর দেহ। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Comments
Post a Comment