রক্তদান আন্দোলনের নুতন অধ্যায়ের সূচনা, উপহার নয়,দুই ছোট্ট মেয়ে রক্তদানের আবদার বাবা মায়ের কাছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে হল রক্তদান।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বাবা সৌগত মন্ডল, রক্তদান আন্দোলনের এক যোদ্ধা,আর এই বাবাকে খুব সামনে থেকে রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে দেখেছে,লাউদোহার ঝাঁঝরা কলোনীর বছর আটেকের শ্রেষ্ঠা এইবারের জন্মদিনে বাবার কাছে আবদার করেছিল কোনো উপহার লাগবে না আমার, 

উপহার হিসেবে এবার রক্ত দানের উদ্যোগ নাও এটাই বড় উপহার হবে আমাদের।দিদির কথা শুনে বছর তিনেকের ছোট্ট নিষ্ঠাও ছেলেবেলার উপহারের কৌতূহল ভুলে এই রক্তদান আন্দোলনে বাবার সহযোদ্ধা হয়। আর দুই খুদে সহযোদ্ধাকে সাথে পেয়ে দুই কন্যা সন্তানের জন্মদিনে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করলেন শ্রেষ্ঠা আর নিষ্ঠার বাবা মা,

আর রক্তদান এই আন্দোলনে সামিল হল শ্রেষ্ঠা আর নিষ্ঠার আত্মীয় স্বজনও।শ্রেষ্ঠার মা পরমা মন্ডল জানালেন, করোনা আবহে রক্তের প্রচুর সংকট, দুই সন্তান হয়তো এখনও বুঝে উঠতে পারেনি করোনার ভয়ঙ্কর খাবার ব্যাখ্যা, কিন্তু উপহারের হাতছানি ছেড়ে আমার দুই মেয়ে যেভাবে রক্তদানের আবদার করল আমাদের কাছে সেটা আমরা আর ফেলতে পারিনি, তাই ওদের মনের ইচ্ছে পূরণ করতে আমরা স্বামী স্ত্রী দুই জনেই রক্তদান করলাম।

মঙ্গলবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পালন করা হল শ্রেষ্ঠা আর নিষ্ঠার জন্মদিন, কাটা হল কেক।রক্তদান আন্দোলনের দুই দুই খুদে যোদ্ধার বাবা পেশায় ব্যাবসায়ী সৌগত মন্ডল জানালেন,নিজে রক্তদানে অনুপ্রাণিত করি সবাইকে, এবার দুই মেয়ে যখন জন্মদিনে কোনোরকম উপহার না চেয়ে রক্তদান করার আবদার করল তখন আমরা স্বামী স্ত্রী শুধু নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব মিলিয়ে চোদ্দজন একসাথে রক্তদান করার অঙ্গীকার করলাম।

রক্তদান আন্দোলনে যে সংগঠনটি প্রতিনিয়ত অক্সিজেন জুগিয়ে আসছে সেই দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক কবি ঘোষ জানালেন,সংকটময় এই মুহূর্তে এটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে, জন্মদিন বিবাহ বার্ষিকী থেকে শুরু করে সমস্ত আনন্দের অনুষ্ঠানে আমরা একটাই বার্তা দিয়ে থাকি আনন্দের একটা মুহূর্তে এক ফোঁটা রক্ত দিন, যা একটা মানুষের প্রাণ বাঁচাবে এর চেয়ে বড় তৃপ্তি আর কি হতে পারে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।