কেন্দ্র বিরোধী লড়াইয়ে বিরোধীদের এক মঞ্চে আসার বার্তা আই. এন. টি. টি. ইউ.সি. র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়ালের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তগুলির প্রতিবাদে রবিবার বাইক ৱ্যালি করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই. এন. টি. টি. ইউ. সি.

পশ্চিম বর্ধমান জেলা আই. এন. টি. টি.ইউ. সি সভাপতি বিশ্বনাথ পড়িয়াল বিরোধীদের ঝাণ্ডার রং ভুলে কেন্দ্রের মোদী সরকারের জনবিরোধী সিদ্ধান্তগুলির প্রতিবাদে এক মঞ্চে আসার ডাক দিলেন।

বিশ্বনাথ বাবুর অভিযোগ, কেন্দ্রের মোদী সরকার দেশের লাভজনক প্রতিষ্ঠানগুলিকে বিলগ্নিকরণ করে দিচ্ছে আর সাথে বাংলাকে প্রতিনিয়ত বঞ্চনা করছে,

আর দুই ক্ষেত্রেই আন্দোলনটা শুধু তৃণমূল কংগ্রেসের নয় এই ক্ষেত্রে বিরোধীরা ঝাণ্ডার রং ভুলে এক মঞ্চে আসুক এতে বাংলার ভালো হবে।

কোকওভেন থানার অন্তর্গত গ্যামন ব্রীজ সংলগ্ন কল্পতরু ময়দান থেকে একটি বাইক ৱ্যালি বের করা হয় রবিবার,ৱ্যালিটি অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুক হয়ে মায়া বাজারে পৌঁছোয় সেখান থেকে সিটিসেন্টার চতুরঙ্গ ময়দানে এসে শেষ হয় এই বাইক ৱ্যালি।

বিশ্বনাথ পড়িয়াল ছাড়াও এই বাইক ৱ্যালিতে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,মেয়র পরিষদ রুমা পড়িয়াল, অঙ্কিতা চৌধুরী, ধর্মেন্দ্র যাদব সহ দলের ব্লক সভাপতিরা অংশ নিয়েছিলেন। 

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।