করোনার সর্বগ্রাসী রূপ রুখতে বিশেষ পকেট জোন করে সচেতন করার কাজ শুরু করতে চলেছে দুর্গাপুর মহকুমা প্রশাসন.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=এবার করোনার ভয়াবহ থাবা রুখতে উদ্বিগ্ন দুর্গাপুর মহকুমা প্রশাসন আলাদা ধাঁচে কাজ শুরু করছে. দিন পনেরো কুড়ি ধরে শহরের বিভিন্ন প্রান্তে সার্ভে করার পর বিশেষ এই পকেট জোন তৈরী করেছে দুর্গাপুর মহকুমা প্রশাসন.

বেনাচিতির নুতন পল্লী, বিদ্যাসাগর পল্লীর পাশাপাশি ইস্পাত নগরীর রানা প্রতাপ এর সাথে কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া ও এম. এ. এম. সি টাউনশীপের বেশ কিছু এলাকাকে মহকুমা প্রশাসন বেছে নিয়েছে.দুই একদিনের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার পদস্থ আধিকারিকদের পাশাপাশি মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এই এলাকাগুলিতে গিয়ে সাধারণ মানুষকে করোনার ভয়াবহ থাবা নিয়ে সচেতন করার কাজ শুরু করবে, বোঝাবেন কেন মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করার প্রয়োজন আছে.

দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে জানালেন,গোপালমাঠ সহ বেশ কিছু জায়গাতে এই মারণ ভাইরাসের থাবা পড়ছে, ইতিমধ্যে তিন দিনের লক ডাউন ঘোষণা করা হয়েছে গোপালমাঠের কিছু জায়গায়.কোয়ারেন্টাইন জোন করা হয়েছে একটি এলাকা.

মহকুমা শাসক অনির্বান কোলে জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে দুর্গাপুর নগর নিগম,স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন একসাথে কাজ করবে, কারণ মানুষের মধ্যে এই সচেতনা না বাড়ানো গেলে হু হু করে বাড়বে মারণ ভাইরাসের দাপট.

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.