দুর্গাপুর শহরের বেহাল রাস্তাগুলি ঘুরে দেখলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি, খোঁজ খবর নিলেন সরকারের জয় বাংলা প্রকল্প নিয়েও।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের বেহাল রাস্তা সরজমিনে ঘুরে দেখলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি। বুধবার দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলেকে সাথে নিয়ে আজ দুর্গাপুর ইস্পাত নগরীর এস. এন. ব্যানার্জী রোড, নেতাজী সুভাষ রোড হয়ে চলে যান শোভাপুর,

এরপর যান এম. এ. এম. সি টাউনশীপের কিছু রাস্তা ঘুরে দেখেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি কথা বলেন দুর্গাপুর নগর নিগম সহ বেশ কিছু সরকারী দফতরের আধিকারিকদের সাথে।

পুজোর আগেই বেহাল রাস্তাগুলির সংস্কারের কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন।

বুধবার দুর্গাপুর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ডের অধীন তামালা ফ্রি প্রাইমারি স্কুলে যান জেলা শাসক পূর্ণেন্দু মাজি, খোঁজ খবর করেন রাজ্য সরকারের জয় বাংলা প্রকল্প নিয়ে, কথা বলেন এই প্রকল্পের জন্য যারা আবেদন করেছেন তাদের সাথে,

কিছু ক্ষেত্রে ব্যাঙ্কগুলি অসহোযোগীতা করছে বলে অভিযোগ করা হয় জেলা শাসক পূর্ণেন্দু মাজিকে , জেলা শাসক পূর্ণেন্দু মাজি দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলেকে বলেন, যে ব্যাঙ্কগুলি সরকারী প্রকল্পগুলি কার্যকর করতে চাইছে না, অযথা অসহোযোগীতা করছে তাদের সাথে কথা বলুন। এই সমস্যাও খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হবে বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।