করোনার মৃত্যু ছোবল রুখতে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে দুর্গাপুরের মহকুমা শাসক শুভ সূচনা করলেন বিশেষ ট্যাবলো গাড়ির.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনার ভয়াবহ খাবার হাত থেকে সাধারণ মানুষকে আরো সচেতন করতে উদ্যোগী ভূমিকা নিল দুর্গাপুর মহকুমা প্রশাসন.

বৃহস্পতিবার সরকারী একটি ট্যাবলো গাড়ির শুভ সূচনা করলেন মহকুমা শাসক অনির্বান কোলে.এই ট্যাবলো গাড়িতে মাস্ক আর স্যানিটাইজার থাকছে,

পথ চলতি মানুষ যারা এই দুটি জিনিস ব্যবহার করছেন না তাদের হাতে মাস্ক স্যানিটাইজার তুলে দেওয়া হবে এই গাড়ি থেকে. দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে জানিয়েছেন, মহকুমার বিভিন্ন প্রান্তে এই ট্যাবলো গাড়ি ঘুরবে আর সাথে মাস্ক আর স্যানিটাইজার বিতরণ করবে সাধারণ মানুষের মধ্যে.

মহকুমা শাসক অনির্বান কোলে জানিয়েছেন, মারণ ভাইরাসের দাপট যতদিন থাকবে ততদিন এই ট্যাবলো গাড়ি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে প্রচার করবে.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।