করোনার মৃত্যু ছোবল উপেক্ষা করে যারা নিঃশব্দে কাজ করে চলেছে তাদের সম্বর্ধিত করল বেনাচিতির প্রভাত সংঘ ক্লাব।সোমবার বেনাচিতিতে স্বাস্থ্য ও সাফাই কর্মীদের সম্বর্ধিত করা হল ক্লাবের পক্ষ থেকে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোভিড আবহে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছে স্বাস্থ্য কর্মী ও সাফাই কর্মীরা। যে কাজের ধারাবাহিকতা এখনও জারি রয়েছে। এবার এই স্বাস্থ্য ও সাফাই কর্মীদের সম্বর্ধিত করল দুর্গাপুরের বেনাচিতির মহিষকাপুর প্লটের প্রভাত সংঘ ক্লাব। চল্লিশ জন সাফাই কর্মীকে এইদিন সম্বর্ধিত করা হয়,

একই সাথে ছয় জন স্বাস্থ্য কর্মী ও চার জন কৃতি ছাত্র ছাত্রীকে সম্বর্ধিত করা হল সোমবার। দুর্গাপুর নগর নিগমের পনেরো নম্বর ওয়ার্ডের বেনাচিতি মহিষকাপুর প্লটে এই অনুষ্ঠানে দুর্গাপুর পশ্চিমের  বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কোঅর্ডিনেটর বিশ্বনাথ পাড়িয়াল, মেয়র পরিষদ ধর্মেন্দ্র যাদব,

তৃণমূল কংগ্রেস নেত্রী স্নিগ্ধা মুখার্জী সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রভাত সংঘ ক্লাবের সভাপতি অশোক কুমার বসু জানিয়েছেন,সোমবার পনেরো নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য ও সাফাই কর্মীদের সম্বর্ধিত করা হল,ইচ্ছে আছে সামনের দিনে শহরের প্রতিটি প্রান্তের সাফাই ও স্বাস্থ্য কর্মীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি দুঃস্থদের পাশে দাঁড়ানোর

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।