আশ্রমের দরজার তালা ভেঙে চুরি,চাঞ্চল্য দুর্গাপুরে,তদন্তে পুলিশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর-শনিবার সাতসকালে দুর্গাপুরের গোপালমাঠের বনগ্রামে একটি আশ্রমে চুরির ঘটনায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়লো এলাকায়।

আশ্রমের পরপর দুটি দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা নগদ কিছু টাকা ,মন্দিরের কাঁসার বাসনপত্র ও মাইকের মেশিন নিয়ে পালায় ,সব মিলিয়ে যার আর্থিক মূল্য পঁচিশ হাজার টাকার মতো হবে বলে আশ্রমের তরফে জানানো হয়েছে ।সকালে স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আশ্রমের সম্পাদক শ্যমাপদ ঘোষ ,সাথে সাথে তিনি ডেকে পাঠান মন্দিরের সেবাইত প্রদীপ চ্যাটার্জী ও ,আশ্রম কমিটির কোষাধ্যক্ষ অরবিন্দ মুখার্জীকে।আশ্রম কমিটির সম্পাদক শ্যমাপদ ঘোষ জানান ,ফোন পেয়ে আশ্রমে এসে দেখেন মন্দিরের ঢোকার দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে,

এরপর ভেতরে ঢুকে দেখেন সব লন্ডভন্ড অবস্থায় রয়েছে ,ভাঙা ক্যাশবাক্স,দুটি আলমারী খোলা অবস্থায় পড়ে রয়েছে,সব মিলিয়ে প্রায় পঁচিশ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে শ্যমাপদ বাবু জানিয়েছেন।
আশ্রমের সেবাইত প্রদীপ চ্যাটার্জীর অভিযোগ,অন্ধকার নামলেই এই অঞ্চলে জুয়ার আসর বসে যায়,বার কয়েক পুলিশকে বলাও হয়েছে,মাঝে মাঝে পুলিশও ধরপাকড় করে কিন্তু দিন কয়েক যাওয়ার পর সেই যেই কে সেই ,
আর এই লকডাউনে এদের দৌরাত্ম আরো বেড়েছে এই ঘটনার পেছনে এদের যোগ থাকতে পারে বলে প্রদীপ বাবুর সন্দেহ।পুলিশ চুরির এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
Comments
Post a Comment