বেতন বৃদ্ধির দাবী , করোনা ভাতা বন্ধ সহ একগুচ্ছ অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরে রাস্তা অবরোধ পৌর স্বাস্থ্য কর্মীদের.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=নূন্যতম বেতন দিতে হবে সাথে তিন মাস ধরে বন্ধ হয়ে যাওয়া করোনা ভাতা শুরু করতে হবে.এইরকম বেশ কিছু অভিযোগ এনে মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের চার মাথা মোড়ের কাছে রাস্তা অবরোধ করল পৌর সাস্হ্য কর্মীরা.
প্রায় আধ ঘন্টার অবরোধে ব্যাপক যানজট তৈরী হয় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে. খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ. পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের রাজ্যস্তরের নেত্রী শ্বেতা পালের অভিযোগ, সরকার যখন যা মন চাইছে তখন তাই করছে,বেতন বাড়াচ্ছে না, জুলাই মাস থেকে বন্ধ হয়ে রয়েছে করোনা ভাতা অথচ কোভিড আবহে তারা জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে চলেছে.বারবার বলা সত্বেও সরকার কর্ণপাত না করায় বাধ্য হয়ে মঙ্গলবার তারা রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়.


Comments
Post a Comment