বন্ধুর বোনের পারিবারিক অশান্তি মেটাতে গিয়ে ছুরিকাহত যুবক।পুলিশ গ্রেপ্তার করলো একজনকে।চাঞ্চল্য দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর-বন্ধুর পারিবারিক সমস্যা মেটাতে গিয়ে ছুরিকাহত এক যুবক।অয়ন সরকার নামে বছর চব্বিশের ঐ যুবককে দুর্গাপুরের গান্ধীমোড়ের কাছে বেসরকারী এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

পুলিশ সন্দীপ রাউত নামে একজনকে গ্রেপ্তার করেছে।অয়নের দাদা অর্পন সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ এক বন্ধুর বোনের পারিবারিক সমস্যা মেটাতে বেনাচিতির চুয়ান্ন ফুটে গিয়েছিল অয়ন,

হঠাৎ করে সেই সময় সন্দীপ ছুড়ি নিয়ে হামলা চালায় অয়নকে,রক্তাত্ব অবস্থায় অয়নকে বেসরকারী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অয়নের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্দীপকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে।

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপের দিদি শর্মিলা রায় ,তার পাল্টা অভিযোগ ,একটা ঝামেলা হয়েছিল ঠিকই কিন্তু ভাইকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায়।স্থানীয় একুশ নম্বর ওয়ার্ডের পুরমাতা সুস্মিতা ভূঁই জানিয়েছেন, পারিবারিক একটা সমস্যা থেকে ঘটনার সূত্রপাত,

পুলিশকে আইনমাফিক ব্যাবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে কারণ এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেনাচিতির চুয়ান্ন ফুট এলাকায়।

 

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।