“লক্ষ্যভ্রষ্ট হবে না সাফল্য আসতে বাধ্য” প্রনব মুখার্জীর এই উপদেশকে পাথেয় করেই এগিয়ে চলেছেন আইনজীবি অজয়.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=তিনি আজ আর নেই কিন্তু আছে তার স্মৃতি যা এখনও উঁকি মারছে তার স্মৃতির চারপাশে. বলেছিলেন জীবনে লক্ষ্যভ্রষ্ট হবে না তাহলে সব শেষ হয়ে যাবে. প্রণব মুখোপাধ্যায়.
দেশের প্রাক্তন রাস্ট্রপতির সাথে একান্তে এক আলাপচারিতায় এই কথাগুলোই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত দুর্গাপুরের অজয় বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন প্রণব মুখোপাধ্যায়, দিয়েছিলেন অনেক পরামর্শ. আমাদের শহর দুর্গাপুরের বাসিন্দা অজয় বন্দ্যোপাধ্যায়কে.1993 সালে
আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কারারক্ষী হিসেবে যোগ দেওয়ার পর অজয় বন্দ্যোপাধ্যায় খুব কাছ থেকে দেখেছিলেন এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র টাকার অভাবে মামলা লড়তে না পেরে সবদিক থেকে হার মানে.
বলা যেতে পারে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ভাবনা থেকেই 1998সালে কাজ করতে করতেই আইন নিয়ে পড়াশোনা করে পাশ করেন অজয় বাবু,জোরকদমে শুরু করেন কাজ, এমনি বেশ কয়েকটি মামলায় আইনি পরামর্শ দিয়ে আর্থিকভাবে দুর্বল বেশ কিছু মানুষকে সুবিচার দেন অজয় বাবু.যে কাজের ধারা আজও জারি রেখেছেন অজয় বাবু.
2000 সালে হাইকোর্টের লিগ্যাল সেলে পাঠানো হয় অজয় বাবুকে,অসহায় মানুষজনদের আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আসা নানা অভিযোগের মামলাও দক্ষতার সাথে আইনি পথে নিস্পত্তির বাড়তি দায়িত্বও বর্তায় অজয় বন্দ্যোপাধ্যায়ের ওপর.

2016সালে দেশের সতেরো জন বিশিষ্ট জনের নাম যাদের বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপকদের তালিকায় আসে, এর মধ্যে এই বাংলা থেকে দুইজনের মধ্যে অসহায় মানুষজনদের পাশে দাঁড়ানোর মহান এই দায়িত্ব পালনের জন্য আসে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুর সংলগ্ন এলাকার বাসিন্দা অজয় ব্যানার্জীর নাম.
আর তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়. রাষ্ট্রপতি পুরস্কার নিতে গিয়েই প্রথম দেখা প্রণব মুখোপাধ্যায়কে এমনটাই জানালেন অজয় বন্দ্যোপাধ্যায়, বললেন, এক দেবদূতের সাথে সাক্ষাৎ তাও আবার এক্কেবারে একান্তে এটা ভেবেই প্রথমটা স্বপ্ন মনে হচ্ছিল,
বিশ্বাস করতেই পারছিলাম না প্রণব বাবু তার সামনে বসে কথা বলছেন, আলোচনা করছেন আইন কানুন, বাংলার সংস্কৃতি, অর্থনীতি নিয়ে,আর বাঙালিদের সংস্কৃতি নিয়ে, আর তখনই আমায় পরামর্শ দিয়ে বললেন, ভালো কাজ করছো লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও শত বাঁধা আসলেও সফলতা আসতে বাধ্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলে হারিয়ে যাবে সবকিছু.রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক অজয় ব্যানার্জী বললেন,
সোমবার এমন এক দেবদূতের প্রয়ানের খবর পেয়ে প্রথমটা বিশ্বাস করতে পারিনি,তবে প্রণব বাবুর প্রয়ানে যে ক্ষতি হয়ে গেল তা কখনো পূরণ হবে না বলে জানালেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক কারারক্ষী কর্মী আইনজীবী অজয় বন্দ্যোপাধ্যায়.
Comments
Post a Comment