করোনা আবহে সরকারী বিধি নিষেধ মেনে হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনা আবহে মঙ্গলবার হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা. এইদিন ছিল স্থাপত্যশিল্প বিষয়ের পরীক্ষা. করোনার সংক্রমণ এড়াতে এবারের পরীক্ষাকে বেশ কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে যাতে করে সামাজিক দূরত্বের বিধি থেকে শুরু করে সরকারের দেওয়া বাকি বিধি নিষেধগুলি মেনে চলা সম্ভব হয়.

দুর্গাপুরের বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা কেন্দ্র হয়েছিল. পরীক্ষা দিয়ে বেড়িয়ে আসার পর পরীক্ষার্থীরা বলছেন এবার অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি. সায়ন্তিনা কুন্ডু নামে এক পরীক্ষার্থী জানান, সরকারের বিধি নিষেধ মেনে পরীক্ষা হলেও পরীক্ষা দিতে না আসার সংখ্যাটা অনেক বেশী,কারণ কোভিড, একই অভিজ্ঞতার কথা জানালেন বাকি পরীক্ষার্থীরাও ,

শিউলি মজুমদার নামে দুর্গাপুরের এক পরীক্ষার্থীর অভিবাবিকা জানালেন,কোভিড আতঙ্কে ইচ্ছা থাকলেও অনেক পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে আসেননি. মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাকে ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে ছিল পুলিশ মোতায়ন.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।