পুকুর থেকে উদ্ধার হল মৃতদেহ. উত্তেজনা দুর্গাপুরে.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরের একটি পুকুর থেকেরবিবার সাতসকালে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ. মৃতের নাম রমেশ সাহু বলে জানা গেছে. গ্রাম পঞ্চায়েত সদস্য সুব্রত ব্যানার্জী জানান, শনিবার সন্ধ্যেতে গোপালপুর ঢোকার মুখে থাকা একটি পুকুরে হাঁস খুঁজতে নেমেছিল বছর চল্লিশের রমেশ সাহু, এরপরই তিনি জলে তলিয়ে যান. সন্ধ্যেতেই স্থানীয় গ্রামবাসীরা আর পুলিশ খোঁজাখুজি করে না পাওয়ার পর রবিবার সকাল থেকে ফের ঐ পুকুরে শুরু হয় রমেশ সাহুর সন্ধানে তল্লাশী,সকাল সাড়ে সাতটা নাগাদ উদ্ধার হয় ঐ ব্যাক্তির মৃতদেহ. কাঁকসা থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়.
Comments
Post a Comment