নাবালিকার রহস্যময় নিখোঁজকে ঘিরে চাপা উত্তেজনা দুর্গাপুরে. পুলিশ নাবালিকার সন্ধানে খোঁজ শুরু করেছে.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=চার দিন নিখোঁজ হয়ে থাকলেও এখনও খোঁজ মিলল না পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরের এক নাবালিকার. বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এই নাবালিকা. পরিবারের লোকের দাবী,
তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে.গোপালপুর পূর্ব পাড়ার একটি বাড়ীতে বাইরে থেকে রাজমিস্ত্রি এনে কাজ করানো হচ্ছিল,স্থানীয় পঞ্চায়েত সদস্য সুব্রত ব্যানার্জীর অভিযোগ,
এদের মধ্যে কেউ এই নাবালিকাকে নিয়ে গেছে.স্থানীয়রা অভিযোগ করছেন, কাঁকসা থানার পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়েছে, পুলিশ একটু তৎপর হলেই ধরা পড়ে যাবে অপরাধীরা বক্তব্য=স্থানীয় গ্রামবাসী. কাঁকসা থানার আধিকারিক অর্ণব গুহ জানান,মেয়েটির পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পর চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল,এই সূত্র ধরে মেয়েটির সন্ধানে পুলিশ খোঁজ চালাচ্ছে.
Comments
Post a Comment