সামাজিক দূরত্বের বিধি শিকেয়, শ্রমিক সভার মঞ্চ থেকে দুর্গাপুরের দুটি আসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার শপথ আই. এন. টি. টি. ইউ. সি কর্মী সমর্থকদের.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=মান অভিমান দ্বন্দ্ব ভুলে দুর্গাপুরের দুটি আসন উপহার দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে. শ্রমিকদের এই বার্তা পৌঁছে দিতেই দুর্গাপুরে শ্রমিক সভার আয়োজন বলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই.এন.টি. টি. ইউ. সির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিশ্বনাথ পড়িয়াল জানালেন.
যদিও রবিবারের শ্রমিক সভার মঞ্চে ছিলেন না আই. এন. টি. টি. ইউ প্রাক্তন জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়, স্ত্রীর অসুস্থতার জন্য প্রভাতবাবু এই সভায় আসতে পারেননি বলে জানান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তেওয়ারী.সৃজনী হলের এই সভায় উপচে পড়া ভিড় দেখে তৃণমূল নেতৃত্ব অভিভূত হলেও করোনা সংক্রমণ এড়াতে সরকারের সামাজিক দূরত্বের বিধি কেন মানা হল না তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন.

যদিও সভায় উপস্থিত রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, বলা হয়েছিল সরকারী বিধি নিষেধ মেনে চলার কিন্তু মানুষের উচ্ছাস আর আবেগকে তারা ঠেকিয়ে রাখতে পারেননি.
সামাজিক দূরত্বের বিধি কেন মানা হল না এই প্রশ্নের উত্তরে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তেওয়ারীর যুক্তি ছিল দুর্গাপুর নগর নিগমের সামনে সিপিআইএম ও বিজেপি কর্মী সমর্থকরা সামাজিক দূরত্বের বিধি না মেনে যদি বিক্ষোভ কর্মসূচী করতে পারে তাহলে কেন নয় আমরা,
দলীয় কর্মী সমর্থকদের এই আবেগী প্রশ্নকে ফেলে দিতে পারিনি আমরা.করোনা আবহে এত ভিড় ঠিক নয় এই অভিযোগ মেনে নিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তেওয়ারী বলেন, ভবিষ্যতে সামাজিক দূরত্বের বিধি মেনেই দলীয় কর্মসূচী করা হবে.
Comments
Post a Comment