রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন দুর্গাপুরের শিক্ষক কলিমুল হক. গর্বিত শহরবাসী.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুই হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া শিক্ষা রত্ন পুরস্কার পেয়েছিলেন, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, বছর ঘুরতেই ফের সাফল্যের মুকুটে আরো এক পালক,

এই বছর রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হলেন দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমূল হক. রাষ্ট্রপতি পুরস্কারের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মনোনীত সাতচল্লিশ জন শিক্ষকের মধ্যে রয়েছেন দূর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক কলিমূল হক.

পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে সম্মানিত করা হবে সাতচল্লিশ জন শিক্ষককে, যে তালিকায় রয়েছে দুর্গাপুরের ডক্টর কলিমূল হকের নাম. নিচ্ছিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কারের পর শহর দুর্গাপুরের মুকুটে আরো একটি শ্রেষ্ঠতের শিরোপা রাষ্ট্রপতি পুরস্কারের সম্মান যা গর্বিত করবে এই শহরের মানুষকে.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।