নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা দিবস পালিত হল দুর্গাপুরে.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=সাত করোনা যোদ্ধাকে সম্বর্ধিত করলেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে.

শনিবার দেশের চুয়াত্তরতম স্বাধীনতা দিবসে মহকুমা শাসকের দফতরের সামনে পতাকা উত্তোলন করে দুর্গাপুর মহকুমা প্রশাসনের এই আধিকারিক দুর্গাপুরের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ ছয় জনকে সম্বর্ধিত করেন.
একই সাথে এইদিন দুর্গাপুরের সাংবাদিকদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার দেন বার্তা দেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতাই একমাত্র অস্ত্র.
দুর্গাপুর নগর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর ব্যারেজ রোডের ওপর সুকান্তপল্লীর কাছে রাজ্য সড়কে একশো ফুট উচ্চতার স্তম্ভ আর পঞ্চাশ ফুটের জাতীয় পতাকা উত্তোলন করলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পড়িয়াল,
ছিলেন মেয়র পরিষদ রুমা পাড়িয়াল, দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, ও তেইশ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাইঁ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ.
দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবী,এবার দুর্গাপুর হবে ডেস্টিনেশন.দুর্গাপুর নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন পুরপিতা দেবব্রত সাইঁ.

শুধু করোনা নয় এই সময়ে দেশের বিচ্ছিন্নতাকামী শক্তি একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে সবার কাছে আর বিশেষ একটি রাজনৈতিক দল এই কাজে মদত দিচ্ছে বলে অভিযোগ করেন দেবব্রত বাবু.
দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে দুঃস্থদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিল দুর্গাপুর জিআরপি.
দুর্গাপুর জিআরপির আধিকারিক রফিকুল ইসলাম জানান,এই দিনটি তারা একটু আলাদাভাবে পালন করতে চেয়েছিলেন, আর তাই এই উদ্যোগ নিয়েছিলেন.
দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হল.

দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্থি পতাকা উত্তোলন করেন, দুর্গাপুরের মহানাগরিক এইদিন বার্তা দেন করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে আমাদের.
Comments
Post a Comment