ডাম্পারের ধাক্কায় মৃত্যু কিশোরের. উত্তেজিত জনতার ভাঙচুর ডাম্পারে, লাগানো হল চালকের আসনে আগুন, বিশাল পুলিশ বাহিনী পৌঁছে নিয়ন্ত্রণে আনলো পরিস্থিতি, চাপা উত্তেজনা দুর্গাপুরে.

বছর তেরোর এই কিশোর মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল.
ইস্পাত নগরীর কাশীরাম রোডের কাছে হটাৎই দুরন্ত গতিতে ছুটে আসা পাথর বোঝাই একটি ডাম্পার বছর তেরোর এই কিশোরকে ধাক্কা মেরে তাকে চাকার সাথে টেনে নিয়ে যায় অনেকটা.আর শুভ্রজ্যোতির মা সেই দৃশ্য দেখে ডাম্পারের পেছনে দৌড়ে যায় ছেলেকে বাঁচানোর জন্য. কিন্তু ততক্ষনে সব শেষ. তড়িঘড়ি ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা.

দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি হয়েছিল বেনাচিতির শ্রীনগরপল্লীর শুভ্রজ্যোতি মন্ডল, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে মা কে নিয়ে কাশীরামে মামার বাড়ীতে চলে আসে এই কিশোর,আর এরই মধ্যে মঙ্গলবার সকালে ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা.মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনার ছবি দেখে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় জনতা, ব্যাপক ভাঙচুর চালানো হয় ঘাতক ঐ ডাম্পারে,

আগুন লাগিয়ে দেওয়া হয় ডাম্পারের চালকের সিটে, শুরু হয় অবরোধ, দাবী ছিল,
কোনোভাবেই ক্ষতিপূরণ ছাড়া এই ডাম্পার ছাড়া যাবে না, এমনকি এই রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া যাবেনা ওভারলোডেড কোনো গাড়ি.
বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে পুরো ঘটনা, শান্ত করে পরিস্থিতি. ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পরই শান্ত হয় পরিস্থিতির.
অষ্টম শ্রেণীর এই ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়.এক মা তার ছেলেকে বাঁচানোর জন্য ছটফট করছে, মর্মান্তিক এই ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ.
Comments
Post a Comment