জঙ্গী শ্রমিক আন্দোলনে সায় নেই দলের স্পষ্ট বার্তা আই. এন. টি. টি. ইউ. সির পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়ালের.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কথায়  কথায় কাজ না করে দাবী আদায় করতে গিয়ে শুধু জঙ্গী শ্রমিক আন্দোলন করলে হবে না.রবিবার দুর্গাপুরের ইন্দো আমেরিকা মোড়ের কাছে একটি বেসরকারী কারখানার সামনে শ্রমিকদের দেওয়া সম্বর্ধনা অনুষ্ঠানে এসে জঙ্গী শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে এই বার্তা দিলেন আই. এন. টি. টি. ইউ সির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল,

জেলা আই. এন. টি. টি. ইউ. সির সভাপতি বিশ্বনাথ পড়িয়াল বলেন, হতে পারে কারখানা কর্তৃপক্ষের সাথে কোনো কারণে মতের অমিল বা অন্য কোনো সমস্যা হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কাজ বন্ধ করে জঙ্গী শ্রমিক আন্দোলন করে শিল্পায়নের পরিবেশ নষ্ট করা যাবে না,

আলোচনায় না মিটলে পরবর্তী ভাবনা বা কর্মসূচী পড়ে ঠিক করা যেতে পারে কিন্তু কথায় কথায় কাজ বন্ধ করে দিয়ে চলছেনা চলবেনা করা যাবে না.রবিবার এই বেসরকারী কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের স্বার্থ সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন বিশ্বনাথ পাড়িয়াল. সাথে ছিলেন,

দুর্গাপুর নগর নিগমের পুরপিতা দেবব্রত সাইঁ, বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ.এই বেসরকারী কারখানার পুরোনো কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলেও এইদিন জানান বিশ্বনাথ পড়িয়াল.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।