বিচারাধীন বন্দীর রহস্যময় মৃত্যু দুর্গাপুরে. মহকুমা হাসপাতালে মৃত্যু হল এই বিচারাধীন বন্দীর.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=শুক্রবার বিকেলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হল এক বিচারাধীন বন্দীর. মৃতের নাম শ্যামল বাউরী.
বছর পঞ্চান্নর এই বিচারাধীন বন্দীকে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর উপসংশোধনাগার থেকে বুকে ব্যাথা নিয়ে ভর্তি করা হয় শ্যামল বাউরীকে. সিসিইউ বিভাগে এইদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ তার মৃত্যু হয় বলে হাসপাতাল সুপার ডক্টর ইন্দ্রজিৎ মাজি জানান.
দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশ দিন পনেরো আগে জেমুয়ার পরানগঞ্জ থেকে শ্যামল বাউরীকে মহিলা সংক্রান্ত কোনো ঘটনার অভিযোগে গ্রেপ্তার করেছিল.

ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিচ্ছিতভাবে কিছু বলা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে.
Comments
Post a Comment