সেচ দফতরের ছাড়া জলে বিপত্তি, দুর্গাপুরে প্লাবিত বেশ কিছু এলাকা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সেচ দফতরের আধিকারিকরা. সেচ দফতরের সমন্বয়ের অভাবকে দায়ী করলেন বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=সেচ দফতরের ছাড়া জলে প্লাবিত দুর্গাপুর নগর নিগমের একচল্লিশ ও তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা.

এইদিকে সোমবার বিকেলে সুকান্তপল্লী আনন্দপুর এলাকায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেচ দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শনে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন,

স্থানীয়রা দাবী জানাতে থাকেন অবিলম্বে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সেচ দফতরকে. উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন সেচ দফতরের দুই আধিকারিকরা.

সোমবার সকাল থেকে নগর নিগমের দুই ওয়ার্ডের বেশ কিছু এলাকা প্লাবিত হয়. এইদিকে এই দুর্ভোগের জন্য সেচ দফতরের আধিকারিকদের সমন্বয়ের অভাবকেই দায়ী করেন দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়.

কোনোরকম ঝুঁকি না নিয়ে ক্ষতিগ্রস্থদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে খাবারের. এইদিকে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন সেচ দফতরের দুই আধিকারিক, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মিটে যাবে এই আশ্বাস দিলেও ক্যামেরার সামনে কোনোরকম কথা বলতে রাজী হননি সেচ দফতরের কর্তারা.

এখন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন বলছেন এই ছবি তারা আগে দেখেননি, রাতে ফের যদি জল বাড়ে তাহলে আরো ঘর জলের তলায় চলে যাবে বলে আশঙ্কায় রয়েছেন তারা.

সূত্রমাফিক জানা গেছে ডিভিসির ছাড়া এই জল চাষের কাজে দুই বর্ধমান, হুগলি সহ বিস্তীর্ণ এলাকায় বন্টন করে সেচ দফতর, এখন রাজবাঁধের লক গেটে কোনো বিপত্তি বাধায় ছাড়া জল ফের দুর্গাপুরের দিকে চলে আসে আর এতেই বাড়ে সমস্যা.সোমবার সকাল থেকেই একচল্লিশ ও তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা এই ছাড়া জলে প্লাবিত হয়, খবর পেয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও পুরপিতা শিপুল সাহা ঘটনাস্থলে পৌঁছোয়,

পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত এলাকা. স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষজন জানিয়েছেন, যদি রাতে ফের বিপত্তি বাধে তাহলে প্রয়োজনে তারা দুর্গাপুর সেচ দফতরে পৌঁছবেন, কারণ এই লক ডাউনে সব হারিয়েছেন তারা, এর মধ্যে এই ক্ষতি তাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।